পাইকার আর্থিক হিসাব ও পে-আউট কাঠামো:
- পাইকার নিট আয়: পণ্যের পাইকারি মূল্য - এজেন্ট মোট কমিশন - ১% COD ফি।
- ক্যাশ অন ডেলিভারি (COD) ফি: কুরিয়ার ক্যাশ হ্যান্ডলিং ও রেমিট্যান্স প্রসেসিং ফি ১% পাইকার বহন করবে।
- এজেন্ট কমিশন পলিসি: প্ল্যাটফর্মে পণ্য যুক্ত করার সময় প্রতিটি পণ্যে ন্যূনতম ৩% এজেন্ট কমিশন প্রদান বাধ্যতামূলক।
- পেমেন্ট সিকিউরিটি হোল্ড: সফল ডেলিভারির পর পাইকার পেমেন্ট ৪ দিন এবং এজেন্ট কমিশন ৭ দিন সিকিউরিটি হোল্ডে থাকবে।
১. স্টক ও পণ্যের গুণগত মান
পাইকারকে প্ল্যাটফর্মে প্রদর্শিত পণ্যের সঠিক বিবরণ, বাস্তব ছবি, সঠিক ওজন এবং নির্ভুল স্টক তথ্য প্রদান করতে হবে। নকল বা ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পাঠাও কুরিয়ার ও পিকআপ প্রস্তুতি
অর্ডার নিশ্চিত করার পর নির্ধারিত সময়ের মধ্যে পণ্য যথাযথভাবে প্যাকেজিং করে পাঠাও রাইডারের নিকট হস্তান্তর নিশ্চিত করতে হবে। অযথা বিলম্ব হলে পাইকারের রেটিং ক্ষতিগ্রস্ত হবে।
৩. রিটার্ন ও বাতিল নীতিমালা
পণ্য ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য প্রেরণের ক্ষেত্রে পাইকার নিজ দায়িত্বে রিটার্ন গ্রহণ ও সমাধান প্রদান করতে বাধ্য থাকবেন। গ্রাহক কর্তৃক অনাকাঙ্ক্ষিত রিটার্নের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।